ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ভিসা আবেদনকারীদের জন্য সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: ওমানে অবস্থিত ইতালির দূতাবাস দেশটিতে থাকা ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে। বিশেষ করে যারা ইউরোপ, বিশেষত ইতালিতে যাওয়ার জন্য ওমান থেকে ভিসা আবেদন করছেন, তাদের উদ্দেশে দূতাবাস বলেছে— দালাল কিংবা মধ্যস্বত্বভোগীদের কোনোভাবেই বিশ্বাস করা যাবে না।
সম্প্রতি ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিসহ অনেকেই ইউরোপে যাওয়ার সুযোগের খোঁজ করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র ভিসা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে একটি বিবৃতিতে ইতালির দূতাবাস জানায়, "কেউ যদি বিশেষ সুবিধা দেখিয়ে ভিসা পাইয়ে দেওয়ার দাবি করে, তবে সেটা নিছক প্রতারণা।"
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যদি আবেদন প্রক্রিয়ায় কোনো অস্পষ্টতা বা মিথ্যা তথ্য থাকে, তাহলে ভিসা সরাসরি বাতিল হয়ে যাবে। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে— ভিসা প্রক্রিয়া একমাত্র VFS Global-এর মাধ্যমে সম্পন্ন হয়। এর বাইরে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা এজেন্টের সঙ্গে দূতাবাসের কোনো সম্পর্ক নেই।
এছাড়াও, ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পূর্ণ বিনামূল্যে করা যায় এবং আবেদনকারীকে নিজের সঠিক তথ্য দিয়েই আবেদন করতে হবে। কারও নামে বা ভুয়া তথ্য দিয়ে বুকিং করা হলে তা বাতিল বলে গণ্য হবে।
দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার শুধুমাত্র দূতাবাসের— কোনো স্থানীয় কর্মী বা অফিসারের নয়। তাই প্রতারণার শিকার হওয়ার আগেই সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ভিসা আবেদনকারীদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে, ভ্রমণের কমপক্ষে এক মাস আগে আবেদন জমা দিতে। এতে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের সময় পাওয়া যাবে এবং ভিসা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল