ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের জন্য বড় সুখবর: এই সুবিধা পেতে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য এলো বহু প্রতীক্ষিত সুখবর। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা। তবে এজন্য অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বলে জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। কমিশনার বলেন, "প্রবাসী ভোটারদেরকে সেপ্টেম্বর মাস থেকে ভোটদান প্রক্রিয়া ও অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে অবহিত করা হবে।"
তিনি আরও জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন, তারাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে চার কমিশনারসহ ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
সভার মূল আলোচ্য ছিল গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার চূড়ান্তকরণ। কমিশনের সদস্যরা এ বিষয়ে বিভিন্ন সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, এবারই প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বড় পরিসরে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। ফলে যারা দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল