ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ হবে যে স্টেডিয়ামে
মুস্তাকিম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ভারতের পরিবর্তে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে ইউরোপের এই শক্তিশালী সহযোগী দেশটি। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজটি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও আনুষ্ঠানিক সূচি এখনো প্রকাশ হয়নি, তবে সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে।
মূলত চলতি মাসেই ভারতের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু শেষ মুহূর্তে ভারত সফর স্থগিত করায়, বিকল্প পরিকল্পনায় যায় বিসিবি। সহযোগী দেশগুলোর মধ্যে নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে যোগাযোগ করা হয়। নেদারল্যান্ডস ইতিবাচক সাড়া দেওয়ায় তারাই আসছে টাইগারদের মুখোমুখি হতে।
এদিকে, সিরিজের ভেন্যু নিয়ে চলছে জল্পনা। এশিয়া কাপের আগে স্পিন সহায়ক ও প্রতিযোগিতামূলক কন্ডিশনে খেলতে চায় বাংলাদেশ দল। তাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পরিবর্তে সিলেট কিংবা চট্টগ্রামের ভেন্যুতে ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা করছে বিসিবি। দুটো স্টেডিয়ামই উইকেট ও কন্ডিশনের দিক থেকে এশিয়া কাপের প্রস্তুতির জন্য উপযুক্ত বলে মনে করছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের কর্মকর্তারা।
আগামী ৬ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের স্কিল ও ফিটনেস ক্যাম্প। ক্যাম্প চলাকালীন এই টি-টোয়েন্টি সিরিজ হলে সেটা হবে ক্রিকেটারদের জন্য একেবারেই আদর্শ প্রস্তুতি। কারণ, দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা অনেক ক্রিকেটারের জন্য এটি এক ধরনের ম্যাচ ফিটনেস পরীক্ষাও হতে পারে।
বিসিবির বিকল্প পরিকল্পনা অনুযায়ী, যদি শেষ মুহূর্তে নেদারল্যান্ডস সফর বাতিল করে, তবে জাতীয় দলের খেলোয়াড়দের দুই ভাগে ভাগ করে ঘরোয়া একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হবে। এতে করেও এশিয়া কাপের আগে দলের কম্বিনেশন, ফর্ম ও ম্যাচ রিদম যাচাই করার সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।
উল্লেখ্য, পাকিস্তান সিরিজ শেষে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বিসিবির কাছে একটি প্রস্তুতি সিরিজের দাবি জানিয়েছিলেন। সেই দাবি মাথায় রেখেই বিসিবি আন্তরিকভাবে সিরিজ আয়োজনের উদ্যোগ নেয়। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম আগেই বলেছিলেন, “বড় দলগুলোর সূচি ব্যস্ত থাকায় নেপাল ও নেদারল্যান্ডসের মতো সহযোগী দলের সঙ্গে যোগাযোগ হচ্ছে।”
এদিকে প্রধান কোচ ফিল সিমন্সও ১৫ আগস্ট ঢাকায় ফিরছেন। তার নেতৃত্বেই হবে মূল প্রস্তুতি ক্যাম্প। ক্রিকেটারদের অনেকেই এখন ছুটিতে রয়েছেন, কেউ পরিবার নিয়ে দেশের বাইরে, কেউ দেশে বিশ্রামে। তবে এই সিরিজের মাধ্যমে আবারও মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন তারা।
বাংলাদেশ-নেদারল্যান্ডস এই সম্ভাব্য টি-টোয়েন্টি সিরিজটি না শুধুই এশিয়া কাপের প্রস্তুতি, বরং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট আয়োজনের মাধ্যমে দেশের ক্রিকেটের প্রাণচাঞ্চল্য ফেরানোর এক দারুণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ