ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের এক শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। এবার দলে এসেছে গুরুত্বপূর্ণ কয়েকটি পরিবর্তন। নিয়মিত পেসার আলজারি জোসেফকে বিশ্রাম দিয়ে দীর্ঘদিন পর জাতীয় ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার রোমারিও শেফার্ড। এছাড়াও সুযোগ পেয়েছেন তরুণ বাঁহাতি পেসার জেডিয়াহ ব্লেডস।
টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই আলজারি জোসেফকে বিশ্রাম দেয়া হয়েছে। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও তিনি ছিলেন দলের বাইরে। অন্যদিকে, রোমারিও শেফার্ড ফিরছেন প্রায় ৮ মাস পর ওয়ানডে দলে। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে।
জোসেফের পরিবর্তে ডাক পাওয়া ২৩ বছর বয়সী জেডিয়াহ ব্লেডস এর আগে একটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন। নতুন বলে তার সুইং করানোর দক্ষতাই নির্বাচকদের নজর কেড়েছে বলে জানা গেছে। তরুণ এই পেসারকে ঘিরে রয়েছে অনেক আশাও।
এদিকে, সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল ক্যারিবীয়রা। তবে ওয়ানডে ফরম্যাটে দলটি রয়েছে দারুণ ফর্মে। সর্বশেষ তিনটি ওয়ানডে সিরিজেই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে ইংল্যান্ডকে তারা ৩-০ ব্যবধানে হারায়।
সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে, যথাক্রমে ৮, ১০ ও ১২ আগস্ট। ঘরের মাঠে এবার পাকিস্তানকে হারিয়ে শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড:শাই হোপ (অধিনায়ক), জোয়েল অ্যান্ড্রু, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)