ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়ায়ে শেষ হলো বাংলাদেশ বনাম দ:আফ্রিকার ক্রিকেট ম্যাচ
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশের যুবদল এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল ফাইনালের আগাম মহড়ায়। আগেই নিশ্চিত হওয়া এই দুই দলের ফাইনালের আগে আজকের ম্যাচ ছিল অনেকটা ড্রেস রিহার্সেল। আর সেই রিহার্সেলে দারুণভাবেই বাজিমাত করলো বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে দক্ষিণ আফ্রিকাকে ১২৩ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়ে দিল যুব টাইগাররা।
মাত্র এক সপ্তাহ আগেই এই দক্ষিণ আফ্রিকার কাছেই ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজকের জয়ে মধুর প্রতিশোধ নিলো আজিজুল হাকিম তামিমের দল। ম্যাচের নায়ক অলরাউন্ডার সামিউন বশির—ব্যাট হাতে ৩৬ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি বল হাতে নেন ২ উইকেট। বাঁহাতি স্পিনার সানজিদ মজুমদার তুলে নেন ৪ উইকেট।
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতেই তোপ দাগেন পেসার আল ফাহাদ ও দুই বাঁহাতি স্পিনার সানজিদ ও সামিউন। এক পর্যায়ে প্রোটিয়া যুবারা পড়ে যায় ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে। এরপর বান্ডিল মাবিথা ৩৯ ও পল জেমস ৩৩ রান করে দলকে কোনোভাবে ১৪৭ রান পর্যন্ত টেনে তোলেন। তবে সেটিই ছিল বাংলাদেশের বোলারদের দিনে একমাত্র প্রতিরোধ।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল টপ ও মিডল অর্ডার। কিন্তু সেখানেই দৃঢ়তা দেখান সামিউন বশির ও মো. আবদুল্লাহ। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার গড়েন ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি। সামিউনের ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ইনিংসটি ছিল ম্যাচ জয়ের মূল ভিত। তার সঙ্গী আবদুল্লাহ ছিলেন ধীরস্থির—৪৭ বলে ২০ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনিও।
অপেনার রিফাত বেগ শুরুর দিকে কিছুটা লড়াই করেছিলেন—৪৭ বলে ৪৩ রান করেন ৫ চার ও ১ ছক্কায়।
এই জয়ে ফাইনালের আগে বাড়তি আত্মবিশ্বাস অর্জন করলো বাংলাদেশ। আগামী ১০ আগস্ট ফাইনালে আবারো মুখোমুখি হবে এই দুই দল। তবে আজকের ম্যাচে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্স স্পষ্ট বার্তা দিচ্ছে—এবার ট্রফির ফেভারিট লাল-সবুজের যুব বাহিনীই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)