ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শুরু হচ্ছে বিসিবির বোর্ড সভা আলোচনা হবে যে সকল বিষয়ে
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী বোর্ড সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আগামী ৯ আগস্ট (শনিবার) দুপুর ৩টায় মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বোর্ডরুমে এই সভা অনুষ্ঠিত হবে। স্বশরীরে উপস্থিত থাকবেন অধিকাংশ পরিচালক, তবে বুলবুল ও বিদেশে অবস্থানরত পরিচালক ফাহিম সিনহা অনলাইনে যোগ দেবেন।
গত মে মাসে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে এটিই বুলবুলের তৃতীয় বোর্ড সভা হতে যাচ্ছে। বর্তমানে তিনি পরিবারসহ অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং আগামী ১৭ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।
বোর্ড সভার মূল আলোচ্যসূচিতে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি কাঠামো, সময়সূচি এবং সম্প্রচার নিয়ে বোর্ড সদস্যদের মতামত নেওয়া হবে। এছাড়া জাতীয় দলের ক্যাম্প, ঘরোয়া টুর্নামেন্টের ভবিষ্যৎ সূচি এবং এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও আলোচনা হবে।
এদিকে, জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ইতোমধ্যেই শুরু হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্প, যেখানে শুরুতে ফিটনেস ট্রেনিংয়ে জোর দেওয়া হয়েছে। ট্রেনার নাথান কেলির তত্ত্বাবধানে চলছে এই কার্যক্রম। এরপর শুরু হবে স্কিল ট্রেনিং পর্ব।
জাতীয় দল ২০ আগস্ট থেকে সিলেটে দ্বিতীয় দফা প্রস্তুতি শুরু করবে। সেপ্টেম্বরের এশিয়া কাপের আগে ৩০ আগস্ট থেকে একটি দ্বিপাক্ষিক সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল, যা দলের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করছে বিসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)