ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দারুন সুখবর: কুয়েতের নতুন ভিসা নীতিতে খুলে গেল বাংলাদেশিদের কপাল
নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের জন্য এক বিশাল স্বস্তির খবর নিয়ে এসেছে কুয়েত সরকার। ফ্যামিলি ভিজিট ভিসা সংক্রান্ত নীতিমালায় ব্যাপক শিথিলতা এনেছে দেশটি, যার সরাসরি সুফল পেতে যাচ্ছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। নতুন নিয়মে শুধু ভিসার মেয়াদই বাড়েনি, বরং আবেদন প্রক্রিয়াও সহজ করা হয়েছে, যা আগের চেয়ে বহুগুণ সহনীয় ও জনবান্ধব।
নতুন ভিসা নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ফ্যামিলি ভিজিট ভিসার প্রাথমিক মেয়াদ এখন তিন মাস। তবে পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় এই মেয়াদ ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বাড়ানো যাবে। এর ফলে প্রবাসীরা তাদের পরিবারের সদস্যদের দীর্ঘ সময় পাশে রাখতে পারবেন, যা মানসিক স্বস্তি ও পারিবারিক সংহতির জন্য গুরুত্বপূর্ণ।
আরও চমকপ্রদ খবর হলো, বিশ্ববিদ্যালয় ডিগ্রির শর্ত আর থাকছে না। পূর্বে ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আবেদনকারীর নিকটাত্মীয়দের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকতে হতো। এখন এই বাধ্যবাধকতা বাতিল করে আত্মীয়তার পরিসর বাড়িয়ে দেওয়া হয়েছে চতুর্থ ডিগ্রি পর্যন্ত—যা বাংলাদেশি পরিবারের ক্ষেত্রে এক বড় সুবিধা।
পরিবর্তন এসেছে যাত্রাপথেও। আগে যাত্রীদের কেবলমাত্র কুয়েতি এয়ারওয়েজ ব্যবহার করতে হতো, যা ভ্রমণের খরচ এবং সুবিধার ক্ষেত্রে সীমাবদ্ধতা সৃষ্টি করত। এখন থেকে মিডল ইস্ট এয়ারলাইন্সসহ অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর মাধ্যমেও কুয়েতে প্রবেশ করা যাবে। এতে করে একদিকে যেমন টিকিটের দাম কমে আসবে, তেমনি যাত্রীদের জন্য বিকল্পও বাড়বে।
কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ বলেন, "আমরা জনগণের কণ্ঠস্বরকে মূল্য দিচ্ছি এবং কুয়েতকে একটি আন্তর্জাতিক পর্যটন ও বিনিয়োগবান্ধব দেশে রূপান্তর করার চেষ্টা করছি।" একই সঙ্গে তিনি সতর্ক করে আরও বলেন, "যারা কুয়েতের অর্থনীতিতে অবদান রাখতে পারবে না, তাদের জন্য কুয়েতের দরজা খোলা নয়।"
এই উদ্যোগকে বিশ্লেষকরা কুয়েতের অর্থনৈতিক সংস্কার ও প্রবাসীবান্ধব নীতির যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। বিশেষ করে বাংলাদেশের মতো দেশের লক্ষাধিক প্রবাসীর জন্য এটি নতুন আশার আলো হয়ে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল