ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ওমানে একটি ভুলে শেষ তিন প্রবাসীর জীবন! পুলিশের হস্তক্ষেপে চাঞ্চল্য

মুস্তাকিম
মুস্তাকিম

জুনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ০৩ ০০:১৬:৩৮

ওমানে একটি ভুলে শেষ তিন প্রবাসীর জীবন! পুলিশের হস্তক্ষেপে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: ওমানের রাজধানী মাস্কাটের মতরাহ এলাকায় একাধিক বাড়ি ও একটি গাড়িতে চুরির ঘটনায় তিন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। এ ঘটনার মাধ্যমে শেষ হয়ে গেল তাদের প্রবাস জীবনের স্বপ্ন, যা এখন রূপ নিয়েছে আইনি জটিলতায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে একটি গাড়ি চুরি, বেশ কয়েকটি আবাসিক ভবন থেকে এসি ও ইলেকট্রনিক সামগ্রী চুরির অভিযোগ রয়েছে। ঘটনার তদন্তে তাদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের গ্রেপ্তার করে।

এই সব অপরাধ মাস্কাট গভর্নরেটের মতরাহ প্রদেশে সংঘটিত হয়। বর্তমানে তিনজনের বিরুদ্ধে ওমানের কঠোর আইন অনুযায়ী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যা প্রমাণ হলে তাদের শাস্তি হতে পারে দীর্ঘ মেয়াদি কারাদণ্ড বা বিতাড়ন।

রয়্যাল ওমান পুলিশ সকল নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেন, সন্দেহজনক কিছু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। একইসঙ্গে বসতবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্যও সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এই ঘটনা প্রমাণ করে, প্রবাসে একটি ভুল সিদ্ধান্তই কারও জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। তাই দেশের ভাবমূর্তি রক্ষা এবং নিজস্ব সম্মান অক্ষুণ্ণ রাখতে আইন মেনে চলাই প্রবাস জীবনের প্রথম শর্ত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত