ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিদেশে ১০০ নয়, ৫০০ ডলার নেন, কিন্তু দেশের ২% উপকার হয় তো নেন" তামিমের খোলামেলা মন্তব্য
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আবারও সরব হয়েছেন। তবে এবার ব্যাট হাতে নয়, মুখ খুলেছেন কোচ নাজমুল আবেদীন ফাহিম প্রসঙ্গে—যিনি এক সময় ছিলেন তামিমের গুরু, আর এখন কখনো-কখনো হয়ে ওঠেন খোলামেলা সমালোচক।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন,"আপনি বিদেশে যান, ১০০ ডলার নয়, ৫০০ ডলার নেন—টিএ-ডিএ নেন, ১০ দিনের না, ২০ দিনের ট্যুর করেন—আমার কোনো সমস্যা নেই। কিন্তু সেই সফরে যদি দেশের ২% উপকার হয়, আপনি সেটা নেন। আমি মাথা নত করে বলব—আপনি দেশের জন্য কাজ করছেন।"
এই বক্তব্যে তামিম একদিকে যেমন ফাহিমের বিদেশ সফর ও টিএ-ডিএ গ্রহণ নিয়ে সূক্ষ্মভাবে প্রশ্ন তুলেছেন, তেমনি আবার দেশের উপকারের কথা বলেও নিজের অবস্থানকে রাষ্ট্রীয় ভাবনায় যুক্ত করেছেন।
তামিম আরও বলেন,"আমার কথা হচ্ছে—কাজ করলে করেন, উপকার করেন। সেটা যদি সত্যি দেশের জন্য হয়, তাহলে আমি স্যালুট দেবো। কিন্তু শুধুই নিজের লাভের জন্য হয়ে থাকলে, সেটা দেশের জন্য নয়।"
সাম্প্রতিক সময়ে নাজমুল আবেদীন ফাহিম বেশ কিছু সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেটের নানা সংকট ও তামিম ইকবালের নেতৃত্ব নিয়ে সরাসরি মন্তব্য করেছেন। এতে করে তৈরি হয় আলোচনার ঝড়। তামিমের এই পাল্টা বক্তব্য অনেকেই দেখছেন ব্যাখ্যা ও জবাবের জায়গা থেকে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, তামিমের বক্তব্যে ব্যথা যেমন আছে, তেমনি রয়েছে প্রাতিষ্ঠানিক সমালোচনার প্রতিবাদও। এক সময়ের গুরু-শিষ্যের সম্পর্ক যে এখন বিশ্বাসের সংকটে রয়েছে, তা স্পষ্ট।
তবে কথাগুলো বলেছেন পরিপক্ক ভঙ্গিতে, রাগ নয়—তথ্য দিয়ে। নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন এই বার্তায়—“দেশের উপকার হলে সবকিছু গ্রহণযোগ্য, তা না হলে প্রশ্ন থাকবেই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)