ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পিলারে ফাটল, হঠাৎ বন্ধ হয়ে গেল মেট্রো রেলের কবি সুভাষ স্টেশন
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: কলকাতা শহরের ব্যস্ততম মেট্রো স্টেশন কবি সুভাষ হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে পিলারে ফাটল ধরা পড়ার পর। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে স্টেশনটি। এর ফলে শুধুমাত্র শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে মেট্রো সার্ভিস, যা হাজারো যাত্রীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। এক যাত্রীবাহী ট্রেন কবি সুভাষের দিকে যাওয়ার পথে শহীদ ক্ষুদিরাম স্টেশনে এসে থেমে যায়। এরপর থেকেই সেখানে যাত্রী নামিয়ে খালি রেক পাঠানো হচ্ছিল কবি সুভাষ স্টেশনে। সন্দেহের সৃষ্টি হলে পরীক্ষা করে দেখা যায়, কবি সুভাষ স্টেশনের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায়, ভারী বৃষ্টির কারণে স্ট্রাকচারে এই ফাটল ধরেছে, আর এই ফাটল মেরামত না করা পর্যন্ত যাত্রী চলাচলের জন্য স্টেশনটি ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। ফলে তাৎক্ষণিকভাবে স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ঠিক কতদিন স্টেশনটি বন্ধ থাকবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি কর্তৃপক্ষ। মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানানো হলেও পুরো কাজ শেষ হতে সময় লাগবে বলেই ধারণা করা হচ্ছে।
প্রতিদিন কয়েক লাখ যাত্রী কলকাতা মেট্রো ব্যবহার করেন। কবি সুভাষের মতো গুরুত্বপূর্ণ টার্মিনাল স্টেশন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। কর্মজীবী মানুষদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। যাত্রীদের অনেকেই বলছেন, দীর্ঘ সময় ধরে অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ না থাকার কারণেই এ ধরনের বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।
মেট্রো সূত্র জানায়, যাত্রীদের নিরাপত্তাই সর্বাধিক অগ্রাধিকার, তাই প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত স্টেশন চালু করা হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)