ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
নিজস্ব প্রতিবেদক :ওমানে সড়কে বেপরোয়া গাড়ি চালানো ও অনুমতি ছাড়া স্টান্ট ড্রাইভিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকারি আইন বিভাগ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ধরনের কার্যকলাপকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এর বিরুদ্ধে নেওয়া হবে কঠিন আইনগত পদক্ষেপ।
ওমানের ট্রাফিক আইনের ৪৯/৫ ও ৫৪ ধারায় উল্লেখ করা হয়েছে, বেপরোয়া বা স্টান্ট ড্রাইভিংয়ের দায়ে সর্বোচ্চ তিন মাসের জেল, ৫০০ ওমানি রিয়াল (প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা) জরিমানা, কিংবা উভয় দণ্ডই দেওয়া হতে পারে।
এছাড়াও অপরাধের প্রেক্ষিতে অপরাধীর ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির মুলকিয়া (চালানোর অনুমতিপত্র) বাতিলেরও বিধান রাখা হয়েছে।
প্রবাসীদের প্রতি বিশেষ বার্তাওমানের আইন বিভাগ বিশেষভাবে বাংলাদেশি প্রবাসী ড্রাইভারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বলা হয়েছে, নিরাপদ ও নিয়ম মেনে গাড়ি চালানো জরুরি। নিজের ও অন্যদের জীবন ঝুঁকির মধ্যে ফেললে তার ফল হতে পারে ভয়াবহ। যারা আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জীবন বাঁচাতে সচেতনতা জরুরিসম্প্রতি ওমানের সড়কে স্টান্ট ড্রাইভিং বা রাশ ড্রাইভিংয়ের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা প্রশাসনের নজরে আসে। ফলে আইন বিভাগ এবার পূর্ব সতর্কতামূলক বার্তা দিয়ে কঠোর নজরদারির ঘোষণা দিয়েছে।
প্রবাসে নিরাপদ সড়ক ব্যবস্থায় সবার অংশগ্রহণই পারে দুর্ঘটনা কমাতে। তাই আইন মানুন, নিরাপদ থাকুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল