ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভারতীয় ফুটবল ফেডারেশনকে বোকা বানাল ১৯ বছরের তরুণ
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : ভারতীয় ফুটবল দলের কোচ পদে জাভি হার্নান্দেজের আবেদন—এই খবর কয়েকদিন আগে ফুটবল বিশ্বে আলোড়ন তুলেছিল। তবে এবার জানা গেল, বিষয়টি পুরোপুরি ছিল প্রতারণা! স্প্যানিশ কিংবদন্তি জাভি নয়, বরং ১৯ বছর বয়সী এক তরুণ ভুয়া ইমেইলের মাধ্যমে ভারতীয় ফুটবল ফেডারেশনকে বোকা বানিয়েছেন।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, যখন ‘[email protected]’ নামে একটি ঠিকানা থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এ আসে একটি আবেদন। ফেডারেশন তখন ঘোষণা দেয়, জাভি হার্নান্দেজ ভারতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন। সেই খবর রাতারাতি ভাইরাল হয়ে যায় দেশ-বিদেশের মিডিয়ায়।
তবে খুব শিগগিরই বার্সেলোনা ঘনিষ্ঠ সূত্র, বার্সা টাইমস এবং ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বক্তব্যে স্পষ্ট হয়—জাভির এমন কোনো ইমেইল করার প্রশ্নই ওঠে না। এরপরই ‘হিন্দুস্থান টাইমস’-এর এক প্রতিবেদনে জানা যায়, একজন ১৯ বছর বয়সী তরুণ মজা করে এই ভুয়া আবেদন করেছিলেন।
ভারতীয় ফুটবলের জাতীয় দল বিভাগের পরিচালক সুব্রত পলও শুরুতে জাভির নাম দেখে বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেন, “আবেদনটি আমাদের কাছে এসেছিল, যদিও আমরা জানতাম, এই পর্যায়ের কোচ আনতে আমাদের বাজেট পর্যাপ্ত নয়।”
এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর AIFF কর্তারা জরুরি বৈঠকে বসেছেন। তবে ভুয়া মেইল পাঠানো সেই তরুণের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা, সে বিষয়েও কিছু জানায়নি ফেডারেশন।
এমন ঘটনায় কিছুটা বিব্রত ভারতীয় ফুটবল প্রশাসন। তবে এফএফ জানায়, কোচ নিয়োগের আবেদন প্রক্রিয়া স্বচ্ছভাবেই চলবে। ইতোমধ্যেই কোচ পদে আবেদন করেছেন মোট ১৭০ জন, যার মধ্যে রয়েছেন ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, খালিদ জামিল, স্লোভাকিয়ার স্টেফা তারকোভিচ, লিভারপুল কিংবদন্তি হ্যারি কিওয়েল এবং ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার নামও।
আগামী মাসের শুরুতে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে AIFF। ভারতীয় কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন স্টিফেন কনস্ট্যান্টাইন, খালিদ জামিল ও স্টেফা তারকোভিচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)