ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি ভক্তদের জন্য দারুন সুখবর
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের মধ্য দিয়ে ফুটবল ক্যারিয়ারের পরিপূর্ণতা পেয়েছিলেন লিওনেল মেসি। তারপর থেকেই ভক্তদের একটাই প্রশ্ন—২০২৬ বিশ্বকাপে কি দেখা যাবে মেসিকে? যদিও এ নিয়ে মেসি নিজে কিছু বলেননি, তবে এবার ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মার্কেটিং ডিরেক্টর লিয়ান্দ্রো পিটারসেন নিশ্চিতভাবে জানান, “আমি বলতে চাই, লিওনেল মেসি ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন।” তিনি আরও বলেন, “মেসি ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে এখনো দুর্দান্ত খেলছেন। তিনি আমাদের জন্য চিরকালই অমূল্য। তাঁর উপস্থিতি দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়।”
মেসি সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের কিছু ম্যাচে খেলতে পারেননি। কিন্তু কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় এখনো মেসি রয়েছেন মূল কেন্দ্রে। পিটারসেনের কথায় স্পষ্ট, আগামী বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, আর সেই পরিকল্পনার মাঝখানেই রয়েছেন মেসি।
তবে পিটারসেন এও উল্লেখ করেন, “২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে হবে, যেটি আমাদের জন্য খুব একটা সহজ হবে না। মধ্যপ্রাচ্য আমাদের জন্য অনেকটা শুভ ছিল, কারণ আমরা কাতারে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিলাম।”
ফুটবল বিশ্বের অন্যতম মহানায়কের ভক্তদের জন্য এই খবর নিঃসন্দেহে এক বিশাল সুখবর। কারণ, মেসির আরেকটি বিশ্বকাপে দেখা মানেই আবেগ, উৎসব আর অনুপ্রেরণার এক নতুন অধ্যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)