ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এশিয়া কাপ সামনে রেখে অনেক বড় সিদ্ধান্ত নিলো বিসিবি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপ ২০২৫ উপলক্ষে বড়সড় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যেখানে প্রতিটি রানই গুরুত্বপূর্ণ। তাই লিটন দাস, মেহেদী হাসান মিরাজসহ টাইগারদের ব্যাটিংয়ে পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে বিশেষ কোচ নিয়ে আসছে বিসিবি। এবার সেই দায়িত্ব পেতে যাচ্ছেন বিশ্বখ্যাত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড।
৬ আগস্ট শুরু হচ্ছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্পমিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। তার আগেই ঢাকায় পৌঁছাবেন জুলিয়ান উড। ইংল্যান্ডের সাদা বল ক্রিকেটে ‘বিপ্লব’ আনার পেছনে যার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, সেই কোচ এবার মুশফিক-লিটনদের শেখাবেন বল কীভাবে আরও জোরে এবং দূরে মারা যায়।
জুলিয়ান উড বললেন কী?ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে উড জানান,
“আমি আগস্টে তিন সপ্তাহের জন্য যাচ্ছি—এমনটাই জানানো হয়েছে। এখনও চূড়ান্ত নয়, তবে সম্ভবত হবে। বাংলাদেশের সঙ্গে আমার আগের কিছু কাজের অভিজ্ঞতা আছে। কয়েক বছর ধরেই কথা হচ্ছিল, এবার তা বাস্তবে রূপ নিচ্ছে।”
উড আরও বলেন,
“বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে স্বাভাবিক প্রতিভা আছে। কিন্তু আধুনিক সাদা বল ক্রিকেটে বল ‘স্ট্রাইক’ করার দক্ষতা খুব গুরুত্বপূর্ণ। আমার কাজ হবে—তাদের শক্তি কিভাবে তৈরি করতে হয়, সেটি কীভাবে কাজে লাগাতে হয়, সেই দিকনির্দেশনা দেওয়া।”
মানসিক শক্তির দিকেও জোরশুধু ব্যাটিং দক্ষতা নয়, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা গড়ে তুলতে এবার একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। এই পদে সম্ভাব্য প্রার্থী ডেভিড স্কট, যিনি পূর্বেও বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করেছেন। পাশাপাশি ভাষাগত অসুবিধা এড়াতে একজন স্থানীয় মনোবিজ্ঞানীকেও ক্যাম্পে যুক্ত করা হবে।
কেন এই বিশেষজ্ঞদের প্রয়োজন?টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের পাশাপাশি মানসিক চাপ সামাল দেওয়া, ম্যাচের উত্তেজনায় মনোযোগ ধরে রাখা, এবং আত্মবিশ্বাস বজায় রাখা—এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই শারীরিক ও মানসিক দুই দিক থেকেই প্রস্তুত করেই এশিয়া কাপে নামতে চায় বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)