ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
প্রবাসে চাচা, দেশে চাচির সঙ্গে উধাও ভাতিজা! কক্সবাজারে চাঞ্চল্যকর পরকীয়ার ঘটনা
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নে পরকীয়াজনিত এক বিস্ফোরক ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যে কর্মরত এক প্রবাসীর স্ত্রী ও তার ভাতিজা হঠাৎ উধাও হওয়ায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে চরম প্রতিক্রিয়া দেখা দেয়।
ঘটনাটি ঘটে গত ২০ জুলাই (রবিবার) ভোরে। জানা যায়, ওইদিন আরিফুল ইসলাম (২৭) নামের এক যুবক তার চাচি জান্নাতুল মাওয়া এলি (২৪) ও নিজ কন্যাসন্তানকে নিয়ে পালিয়ে যান। ভুক্তভোগী পরিবার জানায়, এলি হচ্ছেন মধ্যপ্রাচ্য প্রবাসী রবিউল হাসান বাদলের স্ত্রী। রবিউলের প্রবাস জীবনের সুযোগ নিয়ে স্ত্রী এলির সঙ্গে আত্মীয় আরিফুলের গোপন পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে, যা আগেও একবার ধরা পড়েছিল। তবে স্থানীয় সালিশে সে সময় বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।
এলির বাড়ি পাশের কোনাখালী ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার এলাকায়। তার বাবার নাম মাহবুব আলম। আর আরিফুল একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় প্রবাসী পরিবারের এক সদস্য মোহাম্মদ আজিজ বলেন,
“এবার আর সম্পর্কের কোনো সীমা মানেনি। ভোররাতে চাচিকে নিয়ে বাচ্চাসহ পালিয়েছে। এটি শুধু ব্যক্তিগত নয়, আমাদের পরিবারের জন্য সামাজিক কলঙ্ক।”
এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, পারিবারিক অবহেলা, দীর্ঘদিন স্ত্রীর সঙ্গে শারীরিক দূরত্ব এবং প্রবাসীদের ঘরসংসারে পর্যাপ্ত মনোযোগ না থাকাই এমন ঘটনার মূল কারণ।
একজন অভিভাবক বলেন,
“শুধু টাকা পাঠিয়ে দায়িত্ব শেষ করা যায় না। স্ত্রী-সন্তানের মানসিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত না হলে বিশ্বাস ভেঙে এমন মর্মান্তিক ঘটনা ঘটতেই থাকবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)