ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ হবে কিনা জানালেন এসিসি সভাপতি
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। অবশেষে অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। তবে বহু প্রতীক্ষিত এই সভায় এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি আসন্ন এশিয়া কাপ নিয়ে। ভার্চুয়ালি সভায় অংশ নেয় ভারত, পাশাপাশি শ্রীলঙ্কা ও আফগানিস্তানও সভায় উপস্থিত ছিল।
যদিও আয়োজন নিয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি, তবে এসিসি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচসহ এশিয়া কাপের সার্বিক বিষয় দ্রুতই নিষ্পত্তি হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, এটা নিয়ে আমরা বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) সঙ্গে কাজ করছি। আশা করছি, আমরা দ্রুতই এর সমাধান করতে পারব।
এর আগে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, আগামী ৭ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। তবে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে লিজেন্ডস লিগ ম্যাচ বয়কট করেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, আদৌ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না।
এ নিয়ে আশ্বাস দিয়ে নাকভি বলেন, এটা পুরোপুরি এসিসি ও বিসিসিআইয়ের বিষয়। তবে আমি খুবই আশাবাদী, বাকি বিষয়গুলোর মতো এশিয়া কাপ নিয়েও দ্রুতই সিদ্ধান্ত আসবে।
এবারের এশিয়া কাপের আয়োজক দেশ হিসেবে থাকলেও ভারত চায় না ঘরোয়া মাঠে পাকিস্তানকে স্বাগত জানাতে। ফলে বিকল্প ভেন্যু নিয়েও আলোচনা চলছে, যদিও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও আসেনি।
তবে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৮ দল নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপের আসর। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। আর আয়োজক দেশ হিসেবে থাকবে সংযুক্ত আরব আমিরাত। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই ও আবু ধাবির মাঠে।
ক্রিকেটপ্রেমীদের চোখ এখন এসিসি ও বিসিসিআইয়ের দিকেই। ভারত-পাকিস্তান মহারণ হবে কি না, সেই উত্তরের অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)