ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সবাইকে চমক দিয়ে আজকের ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। তার ব্যাট থেকে এসেছে ঝড়ো ৬৩ রান মাত্র ৪১ বলে, যেখানে ছিল ৬টি চার ও ৫টি বিশাল ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ১৫৩.৬৫, যা বাংলাদেশ বোলারদের জন্য হয়ে ওঠে দুঃস্বপ্ন।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল আক্রমণাত্মক, আর সেই রণনীতির নেতৃত্বেই ছিলেন ফারহান। সাত ওভারেই স্কোরবোর্ডে জমা হয় ৮২ রান, যেখানে ফারহান-সাঈম আয়ুবের উদ্বোধনী জুটি ভিত্তি গড়ে দেয় বড় সংগ্রহের। যদিও সাঈম আয়ুব ফিরেন ২১ রানে, কিন্তু ফারহান থেমে থাকেননি। ব্যাট হাতে শাসন করেছেন তাসকিন-সাইফউদ্দিন-মেহেদিদের।
১১.১ ওভারে ৯৩ রানে তার বিদায় দিলেও ততক্ষণে কাজের কাজটা করে ফেলেছেন তিনি। একা হাতে টপ অর্ডারের ভিত গড়ে দেন, যার ভিত্তিতে পাকিস্তান গড়ে তোলে ১৭৮ রানের বড় সংগ্রহ।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ, ৩ উইকেট পেলেও ফারহানের দাপটের কাছে অসহায় ছিল পুরো বোলিং ইউনিট। শেষ পর্যন্ত পাকিস্তান ৭৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয়, আর সাহিবজাদা ফারহান একপ্রকার একাই ম্যাচটিকে নিজেদের করে নেন।
ম্যাচ সেরা খেলোয়াড়:
সাহিবজাদা ফারহান (পাকিস্তান)
৬৩ রান, ৪১ বল, ৬ চার, ৫ ছক্কা, স্ট্রাইক রেট ১৫৩.৬৫
এই পারফরম্যান্সে ফারহান শুধু ম্যাচ জেতানো ইনিংসই খেলেননি, বরং পুরো ম্যাচের গতিপথই বদলে দিয়েছেন। ফলে নির্দ্বিধায় তাকেই দেওয়া হয় ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ এর স্বীকৃতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)