ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পরপর ৪ উইকেট হারালো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

মো : খুরশেদ আলম
মো : খুরশেদ আলম

সিনিয়র রিপোর্টার

২০২৫ জুলাই ২৪ ২০:৩২:১২

পরপর ৪ উইকেট হারালো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

নিজস্ব প্রতিবেদক ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (২৪ জুলাই) পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শুরুটা ভীষণ হতাশাজনক হয়েছে স্বাগতিক বাংলাদেশের জন্য। প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও পাকিস্তানের ব্যাটিং তাণ্ডবের সামনে লড়াই করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে টাইগারদের।

পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রানের বড় স্কোর গড়ে। দলের পক্ষে সবচেয়ে বড় ইনিংস খেলেন সাহিবজাদা ফারহান। মাত্র ৪১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, মারেন ৬টি চার ও ৫টি ছয়। এছাড়াও হাসান নওয়াজ ১৭ বলে ৩৩ ও মোহাম্মদ নওয়াজ ১৬ বলে ২৭ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার হন, নাসুম নেন ২টি উইকেট।

১৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের টপ অর্ডার একেবারে ভেঙে পড়ে। মাত্র ২৫ রানের মধ্যেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। ম্যাচের শুরুতেই তানজিদ হাসান দ্বিতীয় বলে আউট হন। অধিনায়ক লিটন দাসও ফেরেন ৮ রান করে। এরপর মেহেদী হাসান মিরাজ ৯ ও জাকের আলি মাত্র ১ রান করে সাজঘরে ফিরে যান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪.৩ ওভারে ২৫ রান ৪ উইকেটে। উইকেটে রয়েছেন মোহাম্মদ নাইম (৫*) ও মাহেদী হাসান (০*)। এখনও জয়ের জন্য প্রয়োজন ৯৩ বলে ১৫৪ রান।

পাকিস্তানের হয়ে সালমান মির্জা ও ফাহিম আশরাফ দুইটি করে উইকেট নিয়ে টাইগারদের ব্যাটিং লাইনে ধস নামান।

ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি পাকিস্তানের হাতে। জয়ের সম্ভাবনা অনুযায়ী পাকিস্তানের সম্ভাবনা ৯০ শতাংশের বেশি। ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে মিরপুরে সিরিজে ঘুরে দাঁড়াতে যাচ্ছে বাবরবিহীন পাকিস্তান দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ