ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঘিরে শুরুতে উত্তেজনা থাকলেও শেষমেশ সব দেশের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় তা বাংলাদেশ ক্রিকেটের কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।
প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভায় যোগ না দেওয়ার হুমকি দিলেও শেষ মুহূর্তে জানানো হয়, তারা ভার্চুয়ালি অংশ নেবে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই ধরণের অনিশ্চয়তা থাকলেও, আফগান প্রতিনিধি ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন, শ্রীলঙ্কা ও নেপাল অনলাইনে অংশ নেবে।
বিসিবি সভাপতির আশ্বস্ত বার্তাবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,
"আমরা এই সভা সফলভাবে আয়োজনের জন্য সবাইকে রাজি করাতে পেরেছি। যারা সরাসরি আসতে পারছে না, তারা অনলাইনে যোগ দেবে। আফগানিস্তান সরাসরি এসেছে, ভারত ও শ্রীলঙ্কা অনলাইনে থাকছে।"
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,
"ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনও ভালো আছে। সিরিজ স্থগিত হলেও দুই বোর্ড একসঙ্গে বসে সময় নির্ধারণ করেছে।"
তিনি আরও জানান, সভার আগের দিন এবং সভার দিন বিসিসিআই-এর সঙ্গে তার সরাসরি যোগাযোগ হয়েছে এবং তিনি এটিকে সম্পর্কের দৃঢ়তার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
এজিএমে প্রধান আলোচ্য: এশিয়া কাপ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিতব্য এই সভায় প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ২০২৫ এশিয়া কাপ।
এবার টুর্নামেন্টের আয়োজক হিসেবে ভারতের নাম থাকলেও পাকিস্তান সেখানে খেলতে না যাওয়ার কথা জানিয়েছে।
এই দ্বন্দ্বের কারণে এখনো ভেন্যু বা পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হয়নি।
ঢাকার এই সভা থেকেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ছয়টি দল:বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)