ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : দুবাইয়ে আজীবনের জন্য ভিসা বাতিল ও ৫ প্রবাসীর জেল, প্রবাসীদের জন্য সতর্কবার্তা
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক :সংযুক্ত আরব আমিরাতের প্রবাসজীবনে সতর্ক বার্তা হয়ে এল এক চাঞ্চল্যকর রায়। দুবাইয়ের জেবেল এলাকায় এক ইউরোপীয় পরিবারের বাসায় চুরি করার অভিযোগে পাঁচ প্রবাসীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শাস্তি শেষে তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে এবং তাদের ওপর আজীবন ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে আদালতের রায়ে উল্লেখ রয়েছে।
কী ঘটেছিল?ঘটনাটি ঘটে চলতি বছরের মার্চ মাসে। বাসার মালিক এক ইউরোপীয় নারী তার পরিবারসহ বিদেশ সফরে গেলে এই সুযোগে ভিজিট ভিসায় আসা পাঁচ প্রবাসী চুরি সংঘটিত করে। বিদেশ ভ্রমণ শেষে ফিরে এসে বাসার মূল দরজা খোলা এবং সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান তিনি।
তার অভিযোগে জানা যায়, লোহার সিন্দুক থেকে চুরি হয় নগদ অর্থ, বিদেশি মুদ্রা, সোনার গয়না, দামী ব্র্যান্ডেড ঘড়ি, পুরনো মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র।
কীভাবে ধরা পড়ল চোরেরা?দুবাই পুলিশ জানায়, বাসার সিসিটিভি ফুটেজ ও ভাড়াকৃত গাড়ির তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে তাদের গ্রেফতার করে চুরি যাওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করা সম্ভব হয়।
আদালতের রায়দুবাইয়ের আদালত তাদের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ড ঘোষণা করেছে। সাজা শেষে তাদের সংযুক্ত আরব আমিরাত থেকে ডিপোর্ট করা হবে এবং আজীবন ভিসা নিষিদ্ধ থাকবে—এমন নির্দেশ দিয়েছেন আদালত।
প্রবাসীদের জন্য সতর্কবার্তাদুবাইসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আইনের প্রয়োগ অত্যন্ত কঠোর। যেকোনো অপরাধ, বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত অপরাধে রয়েছে কড়া শাস্তির বিধান। এই রায় একপ্রকার সতর্কবার্তা যা দেখিয়ে দিলো—প্রবাসে আইন লঙ্ঘন করলে ভবিষ্যতের সব সুযোগ চিরতরে হারিয়ে যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)