ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ম্যাচ শেষে উত্তরার মাইলস্টোন ট্রাজেডি নিয়ে সংবাদ সম্মেলনে যা যা বললেন লিটন দাস
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে সিরিজ জয়ের মাধ্যমে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এই আনন্দের মুহূর্তেও টাইগারদের মন পড়ে রয়েছে দেশের এক মর্মান্তিক ঘটনার দিকে। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে নিজেদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় উৎসর্গ করেছে বাংলাদেশ দল।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮ রানের নাটকীয় জয়ে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। এর মধ্য দিয়েই তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানান, এই জয় তাঁরা উৎসর্গ করছেন বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো এবং আহত সকলের প্রতি।
লিটনের কণ্ঠে শোক, ভরে গেল চোখ:ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় লিটন দাস বলেন,
“গতকালের ভয়াবহ ঘটনা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আমরা জানি, এই শোক কোনো কিছুর মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। এই সিরিজ জয় তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি, যারা আজ আমাদের মাঝে নেই, এবং যারা এখনো হাসপাতালের বেডে কষ্ট পাচ্ছেন।”
ঘটনার পটভূমি:গতকাল সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের অনেকেই এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন জাকের আলি অনিক।জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিং (৫১ রান) পাকিস্তানকে কিছুটা লড়াইয়ে ফেরালেও শেষ রক্ষা হয়নি। ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় পাকিস্তান, ফলে বাংলাদেশ জয় পায় ৮ রানের ব্যবধানে।
প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়:এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে টাইগাররা ইতোমধ্যে নিশ্চিত করেছে সিরিজ। এই ম্যাচ এবং জয়ের আবেগকে একটি বৃহৎ সামাজিক ট্র্যাজেডির প্রতি সম্মান প্রদর্শনে রূপান্তর করে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে পুরো বাংলাদেশ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল