ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চরম উত্তেজনার মধ্যে শেষ হলো দ:আফ্রিকার ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেট ম্যাচ
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জিতে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ (২২ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে প্রোটিয়া যুবাদের ১০৪ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগার যুবারা। ম্যাচটি অনুষ্ঠিত হয় হারারেতে, বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হয়ে শেষ হয় একপেশে এক জয় দিয়ে।
ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ যুব দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করে। ইনিংসের ভিত্তি গড়ে দেন আজিজুল হাকিম তামিম, যিনি ৯০ বলে ৬৭ রানের কার্যকর ইনিংস খেলেন। তার পাশাপাশি জাওয়াদ আবরার মাত্র ৫৩ বলে ৫৭ রান করে ইনিংসকে আরও গতিশীল করেন। রিজান হোসেন (৫২) ও সামিউন বসির রতুল (২৫) দলের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সাউথ আফ্রিকার পক্ষে কর্নে বোত্থা দুটি এবং জেডে বিসোন একটি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। ৩০.২ ওভারে মাত্র ১৬১ রানে অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে একমাত্র জেসন রোলস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, তবে তার ৫১ রানের ইনিংস যথেষ্ট ছিল না হারের ব্যবধান কমাতে। বাংলাদেশ দলের পক্ষে আল ফাহাদ ও শাধিন ইসলাম দারুণ বল করেন, দুজনেই দুটি করে উইকেট তুলে নেন।
এই ম্যাচের জয় বাংলাদেশের জন্য শুধু একটি সিরিজ জয় নয়, বরং ভবিষ্যৎ জাতীয় দলের জন্য শক্ত ভিত্তি তৈরি করার বার্তা। ৩ ম্যাচের সিরিজে প্রোটিয়া যুবাদের হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসে টগবগ করছে টাইগার যুবারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)