ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাতিল হলো বিসিবির সিদ্ধান্ত

২০২৫ জুলাই ২২ ১১:৩৯:০৭

বাতিল হলো বিসিবির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে খেলার দর্শকদের স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা এসেছিল, দর্শকরা এবার থেকে বাইরের খাবার ও পানীয় নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি ছিল খুব অল্প সময়ের জন্যই। মাত্র এক ম্যাচ পরই মুদ্রার উল্টো পিঠ দেখাল বিসিবি—আবারও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে খাবার ও পানীয় নিয়ে প্রবেশে।

একদিনের সিদ্ধান্ত বাতিল!পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেই বিসিবি জানিয়েছিল, কিছু নির্দিষ্ট শর্ত মেনে দর্শকরা বাইরের খাবার ও পানীয় নিয়ে মাঠে ঢুকতে পারবেন। এই ঘোষণা তখন দর্শকদের মাঝে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছিল। কারণ, বহু বছর ধরেই অভিযোগ ছিল—স্টেডিয়ামের খাবারের মান খুবই নিচু আর দাম ছিল আকাশছোঁয়া।

কিন্তু আজ এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়,

"বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।"

দর্শকদের আক্ষেপবলা হচ্ছে, নিরাপত্তা ইস্যুর কারণেই এমন সিদ্ধান্ত। তবে অনেক ক্রিকেটপ্রেমীর মতে, এটি ছিল একটি জনগণবান্ধব সিদ্ধান্ত, যা হঠাৎ করেই বাতিল করে দেওয়া ঠিক হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই নিয়ে চলছে সমালোচনা।

চলমান সিরিজ ও ভবিষ্যৎ প্রশ্নবাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে আছে ১-০ তে। আগামী দুটি ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচের শুরু সন্ধ্যা ৬টায়।

দর্শকরা এখন ভাবছেন, আগামী ম্যাচগুলোতেও কি একই নিষেধাজ্ঞা বহাল থাকবে? আর আদৌ বিসিবি ভবিষ্যতে নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারবে কিনা, সেটাই এখন প্রশ্ন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ