ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ওমান প্রবাসীদের জন্য সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক: ওমানে বসবাসরত প্রবাসীসহ দেশটির নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে ওমানের হাউজিং ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়। সম্প্রতি এক সরকারি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, অনলাইন প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় তারা গভীর উদ্বেগে রয়েছে। বিশেষ করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মন্ত্রণালয়ের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট ও ওয়েবসাইট চালু করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
ওমানের গৃহায়ন মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের প্রকৃত তথ্য, সেবা ও যেকোনো আপডেট কেবলমাত্র সরকারি অফিসিয়াল চ্যানেল থেকেই জানানো হয়। এর বাইরে যেকোনো তথ্য বা অফার সন্দেহজনক মনে হলে, তা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “আমরা লক্ষ্য করেছি কিছু প্রতারক চক্র মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে হাউজিং সংক্রান্ত ভুয়া তথ্য অনলাইনে ছড়াচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। ইতোমধ্যে এ ধরনের ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।”
মন্ত্রণালয় ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সকল নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে অনলাইনে হাউজিং বা আবাসন সংক্রান্ত যেকোনো ধরনের সেবার ক্ষেত্রে তথ্য যাচাই ও উৎস নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
এই সতর্কতা এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনলাইন প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই ওমান সরকারের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ উদ্যোগকে দেখছেন বিশ্লেষকেরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)