ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
২৮ বাংলাদেশীকে নিয়ে যে কান্ড করলো ভারত
নিজস্ব প্রতিবেদক: ভারতে অবৈধভাবে প্রবেশ ও দীর্ঘদিন বসবাসের অপরাধে ২৮ জন বাংলাদেশিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-২ বৃহস্পতিবার (১৭ জুলাই) এই রায় ঘোষণা করেন।
তামিলনাড়ুর পাল্লাদাম থানার পুলিশ জানায়, চলতি বছরের ১২ জানুয়ারি তারা তিরুপুর জেলার আরুলপুরম এলাকার একটি বেসরকারি টেক্সটাইল প্রতিষ্ঠানের হোস্টেলে অভিযান চালায়। সেখানে অবস্থানরত ২৮ জন ব্যক্তি কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট দেখাতে ব্যর্থ হন। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এবং দীর্ঘদিন ধরে চেন্নাই ও তিরুপুর অঞ্চলে বসবাস করে আসছেন।
আটককৃতরা মূলত মুরুগামপালায়াম, ছেত্তিপালায়ামসহ বিভিন্ন এলাকায় টেক্সটাইল কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের কেউ ছয় মাস, কেউবা দশ বছর ধরে ভারতে অবস্থান করছিলেন। এ ঘটনায় ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬ এর ১৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আদালতের বিচারক সি শ্রীধর রায়ে প্রতিজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার রুপি করে জরিমানার নির্দেশ দেন। সেই সঙ্গে রায়ে বলা হয়, সাজা ভোগ শেষে এই বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। এই প্রক্রিয়া বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে।
এ রায় এমন সময় এলো, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সফরে গিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর আদালতের এই রায় সেই ঘোষণারই বাস্তব রূপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)