ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় অন্তত চারজন নিহত হওয়ার পর বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনায় এসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় নজর রাখছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একাধিক বাংলাদেশ-সংক্রান্ত প্রশ্ন উঠে আসে। গোপালগঞ্জের সহিংসতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রণধীর বলেন, “আমরা আমাদের অঞ্চলের সব ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে অনুসরণ করি এবং যা ঘটছে তা বিবেচনায় নিই। প্রয়োজনে আমাদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নিই।”
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের বক্তব্যবাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দিল্লির অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন,“বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আমরা বারবার বলেছি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা এমন নির্বাচনকে স্বাগত জানাই; যা গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে।”
এই মন্তব্যে স্পষ্ট, ভারত চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।
সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙা ও ভারতীয় প্রতিক্রিয়াময়মনসিংহে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভাঙার প্রসঙ্গও সংবাদ সম্মেলনে ওঠে আসে। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি দেখেছি। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক অংশীদারত্ব চাই।”
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী ও সচিবদের মধ্যে বৈঠক হয়েছে এবং উন্নয়নসহ নানা খাতে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদার হচ্ছে।
বাংলাদেশিদের ভিসা ইস্যুতে ভারতের আশ্বাসএক প্রশ্নে উঠে আসে ভারতের ভিসা নীতির বিষয়ে, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। গত বছর থেকে সীমিত ভিসা কার্যক্রমের কারণে অনেকে অসুবিধায় পড়েন। রণধীর বলেন, “আমরা বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষা উদ্দেশ্যে উল্লেখযোগ্যসংখ্যক ভিসা প্রদান করছি।” তবে সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি, তবে আশ্বাস দেন—ভিসা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)