ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সৌদি আরবের নতুন আইন : প্রবাসীদের জন্য দারুন সুযোগ
সৌদি আরব সরকারের এক যুগান্তকারী সিদ্ধান্তে বিদেশিদের জন্য খুলে যাচ্ছে নতুন দিগন্ত। এবার থেকে সৌদিতে বিদেশিরাও বৈধভাবে বাড়ি ও সম্পত্তি কিনতে পারবেন। বৃহস্পতিবার (১০ জুলাই) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এই নতুন আইনটি কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে। দেশটির ভিশন ২০৩০ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে নেয়া হয়েছে বহুল প্রতীক্ষিত এই সংস্কার। মূল উদ্দেশ্য—সৌদির অর্থনীতিকে বৈচিত্র্যময় করা, পর্যটন খাতে উন্নয়ন ত্বরান্বিত করা এবং বৈদেশিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করা।
প্রাথমিকভাবে রিয়াদ ও রেড সি উপকূলীয় শহর জেদ্দার নির্দিষ্ট এলাকায় বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি মিলবে। তবে মক্কা ও মদিনার মতো ইসলামি পবিত্র শহরগুলোতে সম্পত্তি মালিকানার জন্য বিশেষ শর্ত প্রযোজ্য হবে।
এই ঘোষণা আসার পরপরই সৌদি রিয়েল এস্টেট শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বাজারে রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ বাড়ার প্রবণতা দেখা গেছে।
সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, খুব শিগগিরই এই নতুন আইনের বাস্তবায়ন ও প্রক্রিয়াগত দিকনির্দেশনা প্রকাশ করা হবে।
বিশ্লেষকদের মতে, সৌদির এই পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের জন্য চরম আকর্ষণীয় হয়ে উঠবে এবং দেশের রিয়েল এস্টেট খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশেষ করে লোহিত সাগর উপকূলজুড়ে পর্যটন কেন্দ্রিক প্রকল্পগুলোতে বিদেশিদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বাড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)