ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে আমিরাত, জেনে নিন কী সুবিধা মিলবে
নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতের স্বপ্নের গোল্ডেন ভিসা পেতে এতদিন প্রয়োজন হতো কোটি টাকার বিনিয়োগ। তবে এবার এক চমকপ্রদ পরিবর্তনে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের জন্য এলো অবিশ্বাস্য সুযোগ!
নতুন নীতিমালায় ২ মিলিয়ন দিরহামের (প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা) সম্পত্তি বা ব্যবসায় বিনিয়োগের আর প্রয়োজন নেই। বরং মাত্র ১ লাখ দিরহাম বা প্রায় ৩৩ লাখ টাকায় মিলবে এই স্বপ্নের ভিসা—তাও সম্পূর্ণ মনোনয়ন-ভিত্তিক পদ্ধতিতে!
কীভাবে মিলবে এই ভিসা?এই ‘মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসা’ পেতে আবেদনকারীদের পেছনের ইতিহাস (ব্যাকগ্রাউন্ড) ভালোভাবে যাচাই করা হবে। এতে অর্থপাচার, অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক সামাজিক যোগাযোগমাধ্যম কার্যকলাপ থাকলে ভিসা বাতিল হতে পারে।
আবেদনকারীরা অনলাইন, ওয়ান ভাস্কো সেন্টার, অফিস বা কল সেন্টারের মাধ্যমে আবেদন করতে পারবেন। রায়াদ গ্রুপ নামের একটি পরামর্শক সংস্থা এই পাইলট প্রজেক্টের দায়িত্বে রয়েছে।
কোন সুবিধা মিলবে?১. সম্পত্তি-ভিত্তিক গোল্ডেন ভিসার মতো বাতিল হওয়ার ঝুঁকি নেই।২. পরিবারের সদস্যদের সঙ্গে দুবাইয়ে বসবাস করা যাবে।৩. গৃহকর্মী, গাড়িচালক নিয়োগের সুযোগ থাকবে।৪. ব্যবসা, চাকরি বা স্টার্টআপ চালাতে কোনও বাধা থাকবে না।৫. ভিসা একবার পেলে তা স্থায়ী রূপে বহাল থাকবে।
কাদের জন্য চালু হচ্ছে?প্রথম ধাপে এই স্কিম চালু হচ্ছে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য। তিন মাসের মধ্যে প্রায় ৫ হাজার ভারতীয় ইতিমধ্যেই আবেদন করতে প্রস্তুত। সফল হলে পরবর্তীতে আমিরাতের অন্যান্য সিইপিএ অন্তর্ভুক্ত দেশেও চালু হবে এই বিশেষ সুবিধা।
এই পরিবর্তন যে সত্যিই সুবর্ণ সুযোগ, তা বলছেন রায়াদ গ্রুপের এমডি রায়াদ কামাল আইয়ুব নিজেই। তার ভাষায়, “এই ভিসা ভারতীয় ও বাংলাদেশিদের জন্য দুবাইয়ের দরজা একেবারেই খুলে দিয়েছে।”
নিউজটি সর্বপ্রথম প্রকাশ: www.sportshour24.com
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ