ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কড়া বার্তা দিলেন ওমানের গ্র্যান্ড মুফতি
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকে একেবারেই প্রত্যাখ্যান করেছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল-খলিলি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া হবে একটি “পরাজিত চুক্তি”।
গ্র্যান্ড মুফতি বলেন, “যারা একটি বিলুপ্তপ্রায় সত্তা এবং মেয়াদোত্তীর্ণ সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী, তারা আদৌ কী ভেবে এমন করছে? তারা কি বোঝে না যে, এমন সম্পর্ক শুধু লজ্জা ও পরাজয়ের প্রতীক হয়ে থাকবে?”
তিনি আরও বলেন, “সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো— কিছু মুসলিম দেশ ইহুদিবাদীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়তে আগ্রহী, অথচ তারা নিজের চোখেই দেখছে, কিভাবে ইসরায়েল তার অস্তিত্ব টিকিয়ে রাখতে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে।”
এই মন্তব্যের মধ্য দিয়ে ওমানের শীর্ষ ধর্মীয় নেতা প্রথমবারের মতো এত দৃঢ়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলেন, যা দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্লেষকদের মতে, ওমান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে নিরপেক্ষ কূটনৈতিক অবস্থান বজায় রাখলেও, গ্র্যান্ড মুফতির এই মন্তব্য দেশটির ভবিষ্যৎ পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা যেসব দেশ করছে, তাদের জন্য এটি একটি শক্ত বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)