ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ওমানের বিমান যাত্রীদের জন্য জরুরি বার্তা
বিভিন্ন দেশের মত ওমানের আকাশপথেও প্রভাব পড়েছে ইসরায়েল-ইরান সংঘাতের। ইরানের পাশাপাশি জর্ডান ও ইরাকের আকাশপথে বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো, সূচিতেও এসেছে পরিবর্তন। এখনো পর্যন্ত ওমান থেকে একাধিক রুটের অসংখ্য ফ্লাইট স্থগিত হয়েছে।
চলমান পরিস্থিতির কারণে ইরান, ইরাক ও আজারবাইজানের সঙ্গে চলাচলকারী ফ্লাইট স্থগিতের সময় আরও ১০ দিন বাড়িয়েছে ওমানভিত্তিক জনপ্রিয় বিমান সংস্থা সালাম এয়ার। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে তারা ইরান, ইরাক এবং আজারবাইজানগামী ও সেখান থেকে আগত সব ফ্লাইট ৩০ জুন পর্যন্ত বাতিল করেছে।
ওমানের কার রেন্টাল বুকিংএর আগে ওমান এয়ার টানা দুইদিন নির্ধারিত মাস্কাট-আম্মান রুটের ফ্লাইট বাতিল করেছে। এক বিবৃতিতে ওমান এয়ার জানায়, ১৪ ও ১৫ জুনের আম্মানগামী দুটি ফ্লাইট বাতিল করেছে তারা। এই ঘটনায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান সংস্থাটি আরও জানায়, এই মুহূর্তে তারা যাত্রী ও কেবিন ক্রুদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
এদিকে চলমান উত্তেজনার সময়কালে সম্ভাব্য ভ্রমণ জটিলতা এড়াতে যাত্রীদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ওমান এয়ারপোর্টস কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, এয়ারপোর্টে আসার আগে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করা জরুরি। এতে যাত্রা সংক্রান্ত বিভ্রান্তি কমবে আবার বিমানবন্দরে এসে অহেতুক ভোগান্তিও পোহাতে হবেনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)