ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দারুণ সুখবর : নতুন ভিসা চালু করল আমিরাত
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সম্প্রতি আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জনকারী বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং পরিবেশ বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে অবদান রাখা বিদেশিদের জন্য ‘ব্লু ভিসা’ নামে একটি নতুন ভিসা চালু করেছে। এই বিশেষ ভিসা প্রদানের মাধ্যমে আমিরাত সরকার উল্লেখিত ক্ষেত্রগুলোতে বিশেষজ্ঞ ও উদ্ভাবকদের আকৃষ্ট করতে চাইছে।
এই ভিসার অধীনে আমিরাতে আগমনকারীরা প্রাথমিকভাবে একটানা ছয় মাস বসবাসের অনুমতি পাবেন। এই মেয়াদ শেষ হওয়ার পর, ভিসাধারীগণ আবেদন করলে এবং তাদের বিশেষ অবদান বিবেচিত হলে, তাদের ভিসার মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে, আমিরাতের পরিচয়পত্র, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর নিরাপত্তা কর্তৃপক্ষের (আইসিপি) নির্ধারিত পরিবেশগত সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং পরিবেশবান্ধব জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখা বিদেশিরা এই ভিসা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করবেন।
আমিরাত সরকার ২০২৪ সালে প্রথমবার ‘ব্লু ভিসা’র ঘোষণা দিয়েছিল এবং প্রায় এক বছর পর অবশেষে এর বাস্তবায়ন শুরু করেছে। আগ্রহী আবেদনকারীদের আইসিপির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে।
‘খেজুর’ নিয়ে বিরোধ, আমিরাতে এক প্রবাসীর হামলায় আরেক প্রবাসী নিহতআবেদনের সময়, প্রার্থীদের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পরিবেশ বিজ্ঞান, গবেষণা, বাণিজ্য অথবা বিনিয়োগের ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অর্জনের বিস্তারিত তথ্য ও প্রমাণপত্র দাখিল করতে হবে। পাশাপাশি, বৈধ পাসপোর্টের কপি ও একটি রঙিন পাসপোর্ট আকারের ছবিও আপলোড করতে হবে এবং নির্ধারিত ভিসা ফি পরিশোধ করতে হবে। আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা, তা আবেদনকারীকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)