ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভ‘য়া‘বহ বি‘স্ফো‘র‘ণে কেঁপে উঠল কাতার
মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) দোহার উপকণ্ঠে আল উদেইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তেহরান। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দোহা শহরের একাংশ, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং বিবিসি অ্যারাবিক সূত্র জানায়, ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এই হামলার তথ্য নিশ্চিত হয়েছে। অন্যদিকে, ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ হামলার দায় স্বীকার করেছে এবং একে ‘প্রতিশোধমূলক হামলা’ হিসেবে বর্ণনা করেছে।
বিস্ফোরণের পরপরই কাতার সরকার নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে দেশটির আকাশসীমা বন্ধ করে দেয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি জানায়, দোহার বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের তীব্র শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, এটি পূর্ব প্রস্তুতিপর্বের অংশ হিসেবেই ইরান পরিচালিত একটি পরিকল্পিত হামলা।
উল্লেখ্য, আল উদেইদ বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এখান থেকেই যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক সামরিক অভিযান পরিচালনা করে থাকে।
এই ঘটনার বিষয়ে এখনো কাতার বা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু কাতার নয়, পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ার আশঙ্কা প্রবল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)