ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ঢাকা এয়ারপোর্টে মর্মান্তিক ঘটনা, প্রবাসীর মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চররামপুর গ্রামের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা শাহ আলম ওমান ফিরে যাওয়ার পথে ঢাকায় হৃদয়বিদারকভাবে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২০ জুন ২০২৫) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
জানা গেছে, ছুটি শেষে প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিয়ে কর্মস্থল ওমানের উদ্দেশে যাত্রা করেন শাহ আলম। ঢাকায় পৌঁছে হাস্যোজ্জ্বল মুখে বিমানবন্দরের ইমিগ্রেশন লাইনে দাঁড়ান তিনি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবা দল ছুটে আসে এবং তাকে দ্রুত চিকিৎসা প্রদানের উদ্যোগ নেয়।
তবে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, ততক্ষণে তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়েছে।
শাহ আলম ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল প্রবাসী, যিনি দীর্ঘদিন ধরে ওমান থেকে দেশে রেমিট্যান্স পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রেখে যাচ্ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন এবং প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “শাহ আলম ছিলেন একজন আদর্শ পিতা, সন্তান এবং ভালো প্রতিবেশী। তার এমন হঠাৎ মৃত্যু আমাদের জন্য গভীর কষ্টের।” পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ দ্রুততম সময়ে গ্রামের বাড়ি চররামপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)