ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হা‘ম‘লা চালাল যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে। শনিবার (স্থানীয় সময়) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ট্রাম্পের ভাষ্যমতে, হামলাগুলো ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো হয়েছে। তিনি দাবি করেন, ‘এই অভিযানে মার্কিন বাহিনী পুরোপুরি সফল হয়েছে এবং অংশ নেওয়া সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে নিরাপদে অবস্থান করছে।’
হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বি-২ স্টেলথ বোমারু বিমান ব্যবহারের কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। এই তথ্যটি বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রকাশ পেয়েছে। ফোরদো স্থাপনাটি অত্যন্ত সুরক্ষিত একটি কেন্দ্র হিসেবে পরিচিত, তবে ট্রাম্প যে ওপেন সোর্স গোয়েন্দা অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, সেখানে দাবি করা হয়েছে—‘ফোরদো এখন আর বিদ্যমান নেই।’
ট্রাম্প আরও লিখেছেন, ‘এই অভিযান কেবল যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল এবং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে।’ তিনি এটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।
এই ঘটনার প্রেক্ষিতে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি স্থানীয় সময় শনিবার রাত ১০টায় (বাংলাদেশ সময় রবিবার সকাল ৮টা) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছে, ভাষণে তিনি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশল এবং এই হামলার উদ্দেশ্য ও ফলাফল নিয়ে বিস্তারিত বক্তব্য দেবেন।
তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এবং মার্কিন সরকার বা পেন্টাগনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সূত্র: বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)