ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
খামেনি প্রেমিক হয়ে জন্মেছিলেন; কিন্তু হয়েছেন সর্বোচ্চ নেতা’
সংঘাতের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একাধিক পুরোনো সোশ্যাল মিডিয়া পোস্ট আবার ভাইরাল হয়ে উঠেছে। পোস্টগুলোতে খামেনিকে নারীর অধিকার নিয়ে কথা বলতে, কবিতা ভালোবাসতে, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের পক্ষে থাকতে এমনকি নিজের শৈশবের দুষ্টুমির কথা বলতেও দেখা গেছে।
অনেক পোস্ট প্রায় এক দশক আগের। সেগুলোতে খামেনির যে রূপ উঠে এসেছে, তা তার বর্তমান রাজনৈতিক চেহারার সঙ্গে অনেকটাই ভিন্ন। অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এসব দেখে অবাক হয়েছেন এবং অনেকে তাকে 'প্রগতিশীল নেতা' বলেও মন্তব্য করেছেন।
একটি পোস্টে তিনি লেখেন, পুরুষের দায়িত্ব নারীর চাহিদা ও অনুভূতি বোঝা। তার আবেগীয় অবস্থার প্রতি উপেক্ষা করা উচিত নয়।
এ পোস্টে একজন মন্তব্য করেন, আমি ক্ষমা চাই, আয়াতুল্লাহ খামেনি, আমি আপনার গেম চিনতাম না। প্রেমিক হিসেবে জন্মেছিলেন;কিন্তু হয়েছেন সর্বোচ্চ নেতা!
২০১৩ সালের একটি পোস্টে খামেনি তার স্কুলজীবনের কথা মনে করে লেখেন, আমি ছোটবেলা থেকেই ক্লোক (লম্বা ঢিলেঢালা পোশাক) পরে স্কুলে যেতাম। এটা পরা অস্বস্তিকর ছিল, তাই অন্য বাচ্চাদের সামনে আমি দুষ্টুমি ও খেলায় মেতে থাকার চেষ্টা করতাম।
আরেকটি পোস্টে তিনি জানান, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লেখা ‘গ্লিম্পসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি’ বইটি পড়ে তিনি ভারতের ঔপনিবেশিক পূর্ব ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন।
একজন ব্যবহারকারী মজা করে মন্তব্য করেন, পুরোনো টুইট ভাইরাল হলেও যিনি ‘আন-ক্যানসেলড’ হতে পেরেছেন, তিনি হলেন আয়াতুল্লাহ খামেনি।
বর্তমানে খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপের মুখেও আত্মসমর্পণ না করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়ায়, তাহলে তারা এমন ক্ষতির মুখে পড়বে যা আর পূরণ করা যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)