ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
যৌতুক হিসেবে পুত্রবধূর কিডনি চাইলেন শ্বশুর-শাশুড়ি, অত:পর
যৌতুক দেওয়া-নেওয়া ও দাবি করা গুরুতর অপরাধ- এ কথা আমরা কম-বেশি সবাই জানি। এরপরও যুগ যুগ ধরে আমাদের সমাজে এর চর্চা হয়ে আসছে। প্রকাশ্য কিংবা গোপনে হাতঘড়ি, আসবাবপত্র, মোটরবাইক, টাকা-গয়না, এসিসহ নানা জিনিস নেওয়া হচ্ছে। এবার সামনে এলো চমকপ্রদ এক তথ্য। ভারতের বিহারে যৌতুক হিসেবে চাওয়া হয়েছে পুত্রবধূর কিডনি।
মঙ্গলবার (১০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দীপ্তি নামের ওই তরুণীর বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন তার বাবার বাড়ি থেকে টাকা-গয়না আনার জন্য চাপ দিতেন। একবার স্বামীকে মোটরসাইকেলও কিনে দিতে বলেন। তিনি এগুলো দিতে না পারায় তাকে স্বামীর জন্য একটি কিডনি দিতে বলেন শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু দীপ্তি তাতে রাজি না হওয়ায় তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালে বিয়ে হয়েছিল ওই তরুণীর। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে থাকেন শ্বশুর-শাশুড়ি। এর মধ্যেই বিয়ের বছর দুয়েক পরে ওই তরুণী জানতে পারেন, তার স্বামীর একটি কিডনি ঠিকমতো কাজ করে না। সে সময় থেকেই শ্বশুরবাড়ির লোকজন দীপ্তির স্বামীর জন্য তার কিডনি দিতে বলে আসছেন।
এদিকে, অভিযোগ পেয়েই দুই পক্ষকে থানায় ডেকে পাঠায় পুলিশ। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করা হয়। কিন্তু ওই তরুণী বিবাহবিচ্ছেদ চান। তবে স্বামী তাকে ডিভোর্স দিতে অস্বীকার করেন। এই পরিস্থিতিতে স্বামীসহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তরুণী।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)