ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সৌদির ভিসা স্থগিত থাকবে আরও যতদিন,জানলে অবাক হবেন
বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ওয়ার্ক ও ওমরাহ ভিসা প্রদান স্থগিত করেছে সৌদি আরব। এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ৩১ মে থেকে এবং তা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। একইসঙ্গে পারিবারিক ভিসা ইস্যুর ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আরব টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ ছাড়াও যেসব দেশ এই সিদ্ধান্তের আওতায় রয়েছে, সেগুলো হলো—ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো।
সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ মে’র আগে যাদের ভিসা ইস্যু হয়েছে, তারা এই সময়ের মধ্যে সৌদি আরব প্রবেশে জটিলতার সম্মুখীন হতে পারেন। মূলত হজযাত্রীদের আগমন ও নিরবচ্ছিন্ন বিদায় নিশ্চিত করতেই এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, ৪ জুন শুরু হওয়া এবারের হজ কার্যক্রম ৭ জুন পর্যন্ত চলে এবং হাজিদের একটি বড় অংশ জুনের শেষ নাগাদ সৌদি আরব ত্যাগ করবেন। এ প্রেক্ষিতেই সৌদি কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও সৌদি সরকার বাংলাদেশসহ একই ১৪টি দেশের নাগরিকদের জন্য ভিসা নীতিতে পরিবর্তন এনেছিল। তখন থেকে এসব দেশের জন্য শুধুমাত্র একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল এন্ট্রি) ভিসা চালু করা হয়, যার মেয়াদ সর্বোচ্চ ৩০ দিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)