ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদিতে কোরবানীর পশু নিয়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিরাট বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: প্রবাসে থেকেও ঈদুল আজহার কোরবানির আনন্দ ও আত্মত্যাগের মহিমা ভাগাভাগি করতে এবার সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ গরুর হাট। ‘আল তাসবিহ এগ্রোফার্ম’-এর উদ্যোগে আজিজিয়া এলাকায় বসছে এই ব্যতিক্রমধর্মী হাট, যা ইতোমধ্যেই রিয়াদ প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এই হাটের বিশেষ আকর্ষণ হলো বাংলাদেশ থেকে আনা উন্নত জাতের গরু, যেগুলো সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে লালন-পালন করা হয়েছে। ক্রেতাদের জন্য রয়েছে ওজন অনুযায়ী দামের ভিন্নতা, যাতে প্রতিটি প্রবাসী নিজের সাধ্য অনুযায়ী কোরবানির গরু কিনতে পারেন।
প্রবাসীদের সময় ও সুবিধাকে প্রাধান্য দিয়ে হাটটিতে রাখা হয়েছে অনলাইন বুকিং সুবিধা, হোম ডেলিভারি সার্ভিস এবং হালালভাবে জবাই ও প্রফেশনাল কাটিং সার্ভিস। অর্থাৎ যারা ব্যস্ত বা হাটে যেতে চান না, তারাও ঘরে বসেই কোরবানির সব ব্যবস্থা পেয়ে যাবেন।
এগ্রোফার্মটির ব্যবস্থাপক তৌকির আহমেদ জানিয়েছেন, “প্রবাসীরা যাতে দেশীয় আবহে, নিরাপদ ও সুষ্ঠুভাবে কোরবানি দিতে পারেন, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের প্রতিটি গরুই পশু চিকিৎসকের পরীক্ষা শেষে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।”
রিয়াদে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এই হাট যেন কোরবানির ঈদে বাড়ির মাটির ঘ্রাণ এনে দেয়, সেই লক্ষ্যেই চলছে আয়োজন। প্রবাসে থেকেও যেন কেউ উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেটাই এই ব্যতিক্রমী উদ্যোগের মূল উদ্দেশ্য।
সংবাদটি প্রকাশিত হয়েছে www.sportshour24.com এর সৌজন্যে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)