ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
যে সকল এলাকায় সতর্কতা জারি করলো ওমান
নিজস্ব প্রতিবেদক: ওমানে হঠাৎ করে আবহাওয়ার রূপ বদল! দেশটির আল হাজর পর্বতমালা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ মঙ্গলবার (২৭ মে, ২০২৫) বজ্রঝড়, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ১০ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ওমান মেটেরোলজি (MET)। আল হাজর পর্বত এবং দক্ষিণ ও উত্তর আল শারক্বিয়া, মাস্কাট ও আল দাখিলিয়া গভর্নরেটের বিস্তীর্ণ অঞ্চলে কিউমুলাস মেঘের সক্রিয়তা দেখা যেতে পারে, যা বিক্ষিপ্ত বজ্রঝড়ের জন্ম দিতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, বজ্রঝড়ের সময় ঘণ্টায় ২০ থেকে ৪৫ নটিক্যাল মাইল বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। এতে করে উপত্যকা এবং খাদগুলোতে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে শিলাবৃষ্টি এবং দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ার সম্ভাবনা থাকায় জনজীবন বিঘ্নিত হতে পারে।
এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষভাবে নিচু এলাকা ও ওয়াদি অঞ্চলগুলোতে চলাচল এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঝড়-বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।
প্রবাসী বাংলাদেশিসহ সকলকে জরুরি প্রয়োজনে বাইরে বের হলে আবহাওয়া আপডেট দেখে নেয়ার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)