ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ওমানে কপাল পুড়লো ৮ বাংলাদেশির
ওমানে চুরির দায়ে আরও ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈদ্যুতিক ক্যাবল চুরির অভিযোগে বারকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানায়। গতকাল একই অভিযোগে আরও চার বাংলাদেশিকে আটক করেছিলো পুলিশ। সবমিলিয়ে গত এক সপ্তাহে আটক হয়েছেন ১৪ জন বাংলাদেশি।
গতকাল গ্রেপ্তার হওয়া চার বাংলাদেশি বহুদিন ধরেই ধোফার অঞ্চলের নির্মাণাধীন বিভিন্ন বিল্ডিং এবং সড়কবাতি থেকে ক্যাবল এবং বৈদ্যুতিক তার চুরি করে আসছিলেন। পুলিশের বিবৃতিতে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে এরকম কমপক্ষে ১৬ টি ঘটনার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ তার জব্দ করা হয়।
ওমানে ক্যাবল চুরির পেশায় জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক। ২০২৩ সালের শেষের দিকে পুলিশের কড়া নজরদারির কারণে চুরির ঘটনা কিছুটা কমলেও ফের মাস্কাটসহ বিভিন্ন অঞ্চলে ক্যাবল চুরির খবর পাওয়া যাচ্ছে।
ওমানের রাজধানী ছাড়াও তামরিদ, হাইমা, মারমুল এবং শিল্পাঞ্চল গুলোতেও ক্যাবল চুরির ঘটনা উল্লেখ করার মতো। এসব কর্মকাণ্ডে জড়িত প্রবাসীরা সাধারণত এক দিনের ক্যাবল চুরির আয় দিয়ে দীর্ঘসময় কাটিয়ে দিতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)