ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চাঁদ দেখা ছাড়াই ঈদুল আজহার দিন তারিখ ঘোষণা করলো সৌদি আরব
চাঁদ দেখা ছাড়া ঈদের ঘোষণা—এ নিয়ে বিতর্ক অনেক দিনের। এবারও সেই পুরনো প্রশ্ন সামনে এসেছে। সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী, দেশটিতে ২০২৫ সালের ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন শুক্রবার, যদিও এখনও আনুষ্ঠানিক চাঁদ দেখার কার্যক্রম হয়নি। এর ফলে প্রশ্ন উঠেছে—চাঁদ না দেখেই কি আবারও ঈদের ঘোষণা আসছে?
ইসলামে চাঁদ দেখার মাধ্যমে আরবি মাস শুরু হওয়া অপরিহার্য। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো।”
তবে বাস্তবতায় সৌদি আরব গত কয়েক বছর ধরে জ্যোতির্বিদদের পূর্বাভাস ও ‘উম আল কুরা’ ক্যালেন্ডারের তথ্য অনুসরণ করে আগেভাগেই রোজা ও ঈদের তারিখ ঘোষণা করছে। যেমন গত রমজানে, ২৬ মার্চ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানায়, ঈদের দিন চাঁদ দেখা না গেলেও সৌদি আগেই ঘোষণা দিতে পারে। শেষ পর্যন্ত ঠিক সেটাই ঘটেছিল।
চলতি বছর সৌদির ক্যালেন্ডারে ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন ধরা হয়েছে। এর ভিত্তিতে ৯ জিলহজ, অর্থাৎ ৫ জুন হবে আরাফাতের দিন, এবং পরদিন ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।
তবে এখনও ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখার জন্য সৌদি আরব সরকার সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে। কারণ সে দিন পড়বে জিলকদ মাসের ২৯তম দিন। যদি আকাশ মেঘমুক্ত থাকে এবং চাঁদ দেখা যায়, তবে ২৮ মে হবে জিলহজ মাসের শুরু।
কিন্তু অনেকেই মনে করছেন, চাঁদ দেখা না গেলেও সৌদি সরকার তাদের পূর্বনির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী ঈদের ঘোষণা দিতে পারে, যা আবারও বিতর্ক তৈরি করতে পারে।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী, যদি সৌদিতে ঈদ হয় ৬ জুন, তবে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন শনিবার।
তবে সবকিছু নির্ভর করছে ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা যায় কি না, তার ওপর। জাতীয় চাঁদ দেখা কমিটি সে দিন বৈঠক করে বাংলাদেশের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)