ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
১২১ বাংলাদেশি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে সম্প্রতি চালানো এক সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে ১২১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের দাবি করেছে দিল্লি পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং অন্তত তিন বছর ধরে দিল্লির বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
শুক্রবার, ২৩ মে, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে এই অভিযানের বিস্তারিত তথ্য। পুলিশ জানায়, আলিপুর, বাওয়ানা, নারেলা, স্বরূপনগর এবং শাহবাদ ডেয়ারি—এই পাঁচটি এলাকায় বিশেষ তদন্তকারী দল (SIT) অভিযান চালায়। সেখানে মোট ৮৩১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ১২১ জনকে অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
এই অভিযানে শুধু বাংলাদেশিরাই নয়, পাঁচজন ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা বাংলাদেশিদের আশ্রয়, চাকরি ও জাল পরিচয়পত্র পেতে সহায়তা করেছিলেন। পুলিশের মতে, এই কর্মকাণ্ড একটি সুনির্দিষ্ট সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার মূলহোতাদের খুঁজে পেতে অভিযান আরও জোরদার করা হয়েছে।
ধারা অনুযায়ী মামলা ও ফেরত পাঠানোর প্রক্রিয়া:গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬(২), ৩৪০(২) ও ৬১(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সবাইকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
দিল্লি পুলিশ ধারণা করছে, সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশকারীরা যাতে নির্বিঘ্নে বসবাস ও কাজ করতে পারেন, সে জন্য একটি সংঘবদ্ধ দালালচক্র সক্রিয় রয়েছে। এই চক্রের জাল ভাঙতে এবং ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)