ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ, ২১ হাজার ভিসা প্রত্যাখ্যান
২০২৪ সালে শেনজেনভুক্ত দেশগুলোতে বাংলাদেশিদের করা ভিসা আবেদনের মধ্যে প্রায় ৫৫ শতাংশ আবেদন বাতিল হয়েছে, যা বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ রিজেকশন হারের দেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করেছে। মঙ্গলবার (২০ মে) প্রকাশিত শেনজেন নিউজের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা প্রত্যাখ্যানে শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ কমোরোস, যেখানে আবেদন প্রত্যাখ্যানের হার ছিল ৬২.৮ শতাংশ। বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে, আর তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান।
শেনজেন ভিসা ইনফোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে মোট ৩৯ হাজার ৩৪৫টি ভিসা আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ২০ হাজার ৯৫৭টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, যা প্রত্যাখ্যানের হার ৫৪.৯ শতাংশ।
এদিকে প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে একই বছরে ৭৮ হাজার ৩৬২টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৩৫ হাজার ১৩৯টি আবেদন বাতিল করা হয়। এতে প্রত্যাখ্যানের হার দাঁড়ায় ৪৭.৫ শতাংশ।
সংস্থাটি আরও জানায়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বাংলাদেশিদের আবেদন প্রত্যাখ্যানের হার বেড়েছে। ২০২৩ সালে এই হার ছিল ৪২.৮ শতাংশ। গত বছর বাংলাদেশিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করেছে সুইডেন, পাকিস্তানিদের ক্ষেত্রে অস্ট্রিয়া এবং কমোরোসের নাগরিকদের ক্ষেত্রে ফ্রান্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)