ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য সুখবর
বাংলাদেশিদের জন্য কুয়েতের শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ দেশে এখন থেকে সহজ শর্তে ভিসা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য বিশেষ অনুমতি ছাড়াই ভিসা ইস্যু করা হচ্ছে, যা দেশটির শ্রমবাজারে প্রবেশের ক্ষেত্রে বড় অগ্রগতি।
সম্প্রতি কুয়েতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত জানান, গত এক সপ্তাহ ধরে বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু হয়েছে। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি, তবে ইতোমধ্যে ভিসা প্রক্রিয়া সচল হয়েছে বলে জানান তিনি।
রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ভিসা সংক্রান্ত কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না। বিশেষ করে দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে কেউ ভিসা নেওয়ার চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও জানান, যেসব ভিসা দূতাবাস থেকে সত্যায়িত করা হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে নিয়োগদাতার সঙ্গে দূতাবাসের সরাসরি যোগাযোগ ও চুক্তি থাকে। এতে করে কর্মীদের বেতন, আবাসন, চিকিৎসা ও ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়।
রাষ্ট্রদূত সব বাংলাদেশিকে দালালদের ফাঁদে পা না দিয়ে বৈধ ও নির্ধারিত পদ্ধতিতে দূতাবাসের মাধ্যমে ভিসা গ্রহণের আহ্বান জানান। এতে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং ভবিষ্যতে প্রতারণার ঝুঁকি থেকেও রক্ষা পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল