ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের জন্য দুঃসংবাদ”
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি প্রবাসীদের জন্য এলো একটি দুঃসংবাদ। মিশর সরকার হঠাৎ করেই বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত করার ঘোষণা দিয়েছে। দেশটির জাতীয় বিমানসংস্থা ইজিপ্ট এয়ার এক পরিপত্রের মাধ্যমে জানায়, এখন থেকে “ওকে টু বোর্ড”-ভিত্তিক অন-অ্যারাইভাল ভিসা আর গ্রহণযোগ্য হবে না। ফলে মিশর ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের এখন থেকে ঢাকাস্থ মিশর দূতাবাস থেকেই স্টিকার ভিসা সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে বাংলাদেশ দূতাবাসের অনুরোধে মিশর সরকার এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে শর্তসাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসার অনুমোদন দেয়। এ সিদ্ধান্তের মেয়াদ শেষ হওয়ার আগে ভিসা নবায়নের অনুরোধ পাঠানো হলেও পরবর্তীতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত থাকবে।
মূলত ২০২৩ সালের ১৪ মে থেকে ঢাকা-কায়রো-ঢাকা সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশিদের মিশর ভ্রমণ আরও সহজ হয়। অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে অনেকে দ্রুত মিশরে প্রবেশের সুবিধা পেতেন। তবে ইদানীং কিছু অসাধু ব্যক্তি এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর মাধ্যমে মিথ্যা চাকরি বা ভর্তির প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে। এর ফলে অনেক বাংলাদেশি নানা ধরনের জটিলতায় পড়ছেন, যা মিশর সরকারের দৃষ্টি আকর্ষণ করে।
নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং শেনজেনভুক্ত ইউরোপীয় দেশসমূহের বৈধ ভিসা থাকলেই কিছু নির্দিষ্ট শর্তে অন-অ্যারাইভাল ভিসা বিবেচনায় আনা হবে। অন্যথায়, মিশর ভ্রমণের জন্য এখন সবাইকে পূর্বানুমোদিত স্টিকার ভিসা নিতে হবে।
এ পরিস্থিতিতে ভ্রমণ ও প্রবাস পরিকল্পনায় থাকা বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। তারা বলেছে, ভিসা জটিলতা এড়াতে ঢাকাস্থ মিশর দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমতি সংগ্রহ করেই যাত্রার প্রস্তুতি নেওয়া উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)