ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
"ওমানে নিদারুণ কষ্টে প্রবাসী শ্রমিকেরা"
নিজস্ব প্রতিবেদক : ওমানে চলছে ভয়াবহ খরা ও অসহনীয় দাবদাহ। ফলে জনজীবন যেমন বিপর্যস্ত, তেমনি খোলা আকাশের নিচে দিনভর কাজ করা প্রবাসী শ্রমিকদের অবস্থা আরও করুণ হয়ে উঠেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ওমানের সোহারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস। মাস্কাট, সুর, সুইক, খাসাব ও ইব্রিসহ অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে।
চলমান এই খরা পরিস্থিতি মোকাবেলায় ধর্মীয়ভাবে বৃষ্টির আশায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। দেশজুড়ে ধারাবাহিকভাবে আদায় করা হচ্ছে সালাতুল ইস্তিসকা—যা একটি বিশেষ নামাজ, বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যম। গত কয়েক সপ্তাহ ধরে প্রতি শুক্র ও শনিবার বিভিন্ন অঞ্চলে স্থানীয় মুসল্লিরা খোলা মাঠে নামাজ আদায় করে আসছেন।
এই ধারাবাহিকতায় ওয়াক্ফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, আগামী শনিবার উত্তর আল বাতিনার সব অঞ্চলে একযোগে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হবে। পানির সংকট, খরা ও জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এর আগে ওয়াদি আল মাওয়াল, সিব এবং কুরিয়াত এলাকাতেও শতাধিক মানুষ এ নামাজে অংশ নেন এবং বৃষ্টির জন্য দোয়া করেন।
ইসলামী রীতি অনুসারে, দীর্ঘ সময় বৃষ্টি না হলে সালাতুল ইস্তিসকা আদায় করে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করা হয়। এতে শিশু, নারী ও পুরুষসহ সব বয়সী মানুষ অংশগ্রহণ করেন। শুধু ধর্মীয় আচার নয়, এই প্রার্থনা সামাজিক সংহতির প্রতীক হিসেবেও বিবেচিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)