ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ওমানে যে সকল প্রবাসীর উপর আজীবন নিষেধাজ্ঞা
ওমানে এক নারীসহ তিন প্রবাসীকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানা এবং স্থায়ীভাবে বহিষ্কারের আদেশ দিয়েছেন সোহারের আপিল আদালত। তাঁদের বিরুদ্ধে মানব পাচার, পতিতাবৃত্তি, সাইবার অপরাধ এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। দণ্ডপ্রাপ্ত তিনজনই মিসরীয় নাগরিক। তারা হলেন—মোহাম্মদ নাবিল এল-সাঈদ, শোরুক আহমেদ মোহাম্মদ এবং কারিমা মোহাম্মদ সাদ। একইসঙ্গে দণ্ডিত হয়েছে ‘ইশরাকাত আল-আসর ট্রেডিং কোম্পানি’ নামের একটি প্রতিষ্ঠান।
আদালতে আনীত মানব পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায়, প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ড এবং ১০ হাজার ওমানি রিয়াল করে জরিমানা করেছে। কোম্পানিটিকেও একই পরিমাণ জরিমানা করা হয়েছে।
এছাড়া, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে মানব পাচারে সহায়তার দায়ে আরও ১০ বছর করে কারাদণ্ড এবং ২০ হাজার রিয়াল করে অতিরিক্ত জরিমানা ধার্য করা হয় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে।
প্রথম অভিযুক্ত মোহাম্মদ নাবিল এল-সাঈদকে অর্থপাচারের দায়ে আরও ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে। একই কারণে কোম্পানিকে জরিমানা করা হয়েছে এক লাখ ওমানি রিয়াল।
এছাড়া, অনলাইনে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে মোহাম্মদ নাবিল এবং শোরুক আহমেদকে ৬ মাস করে কারাদণ্ড ও ৫০০ রিয়াল জরিমানা করা হয়েছে। সাজা শেষে তিন অভিযুক্তকে ওমান থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে আদালত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার