ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতে ফ্লাইট বাতিল ও বিমানবন্দর বন্ধ ঘোষণা
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির উত্তরাঞ্চলে নিরাপত্তাজনিত কারণে বহু ফ্লাইট বাতিল এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে একাধিক বিমানবন্দর। বাতিল করা হয়েছে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর যাত্রাও, যার অনেকগুলোকে ঘুরিয়ে অন্যত্র অবতরণ করানো হয়েছে।
ভারতের বৃহত্তর বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও ইন্ডিগো যাত্রীদের জন্য পৃথক পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এয়ার ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে জানায়, ‘সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার বেলা ১২টা পর্যন্ত জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোট বিমানবন্দর থেকে সব ধরনের বিমান পরিষেবা স্থগিত করা হয়েছে। এই বিমানবন্দরগুলোতে অবতরণ করার কথা থাকা ফ্লাইটগুলোকেও বাতিল করা হয়েছে। অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে অবতরণ করানো হয়েছে।’
এছাড়া, একই ধরনের বার্তা দিয়েছে অন্যান্য ভারতীয় বিমান সংস্থাও।
এর আগে মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানের মুজাফফরাবাদ, কোটলি ও ভাওয়ালপুর অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ওই হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে উত্তর ভারতের বিমান চলাচলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ