ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদিতে নারী শ্রমিকদের বৈধ করা হচ্ছে
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি সৌদি আরব সফরকালে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি সম্মেলনে অংশ নেন। সেখানে আলোচনায় তিনি সৌদি সরকারের কাছে কিছু অনুরোধ জানান, যার প্রেক্ষিতে দেশটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “আমি যখন জানুয়ারিতে সৌদি গিয়েছিলাম, তখন আমাদের কিছু অনুরোধ ছিল সৌদি সরকারের কাছে, সে অনুযায়ী সৌদি এরই মধ্যে কাজ শুরু করেছে। ওখানে যারা অবৈধ বাংলাদেশি নারী শ্রমিক রয়েছেন, সেই নারীদের বৈধ করার কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে।”
তিনি আরও জানান, বর্তমানে সৌদি আরবে অবস্থানরত অবৈধ নারী শ্রমিকরা চাইলে বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন। সৌদি সরকারের এই উদ্যোগ বহু অবৈধ নারী কর্মীর জন্য একটি বড় সুযোগ তৈরি করবে, যারা দীর্ঘদিন ধরে সেখানে অনিশ্চিত জীবন যাপন করছেন।
আসিফ নজরুল সৌদি আরবের মন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিয়োগের অনুরোধ জানিয়েছেন। সৌদি আরবের ভবিষ্যৎ মেগা প্রকল্প, যেমন বিশ্বকাপ ও এক্সপো ২০৩০-এর কথা উল্লেখ করে তিনি দক্ষ জনশক্তি সরবরাহের আগ্রহ প্রকাশ করেন। সৌদি মন্ত্রীও দক্ষ কর্মী নিয়োগের জন্য সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, আকামা (সৌদি আরবের আবাসিক অনুমতিপত্র) সংক্রান্ত সমস্যায় থাকা শ্রমিকদের সমস্যা সমাধানের জন্যেও আলোচনা করা হয়েছে।
এছাড়াও, উপদেষ্টা আসিফ নজরুল জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগের বিষয়েও কথা বলেন। তিনি জানান, জর্ডানের মন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে এবং সেখানেও অবৈধ নারী শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া শুরু হবে। জর্ডান সরকার জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারী নারী শ্রমিকদের কোনো প্রকার জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তবে, এই সুযোগের পরেও যদি কোনো অবৈধ শ্রমিক ধরা পড়েন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)