ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের মাটিতে কিউই বিপর্যয়, টাইগার পেসারদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যা বললেন ফক্সক্রফট
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই শক্তির জানান দিল বাংলাদেশ ‘এ’ দল। কিউইদের মাত্র ১৪৭ রানে অলআউট করে ১৩৬ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতে নিয়েছে টাইগাররা।তবে জয়টা কেবল স্কোরকার্ডে সীমাবদ্ধ নয়—এই ম্যাচে বাংলাদেশ দলের পেসারদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রতিপক্ষ ব্যাটার ডিন ফক্সক্রফট।
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮৫ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড ‘এ’। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়াই করেন ডিন ফক্সক্রফট। ৬৪ বলে ৭২ রানের ইনিংসে কিছুটা স্বস্তি ফেরান দলের ড্রেসিংরুমে। তার আগে রাইস মারিউ করেন ৫১ বলে ৪২ রান। দুজন বাদে আর কেউ পৌঁছাননি দুই অঙ্কে।
ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফক্সক্রফট বলেন,
“উইকেট বেশ স্কিড করছিল, বল বাউন্সও করছিল। ভেবেছিলাম আগে ব্যাট করে ভালো স্কোর দাঁড় করাতে পারব। তবে টাইগার পেসাররা যেভাবে বল করেছে, তা ছিল অসাধারণ।”
তার মতে, উপমহাদেশের কন্ডিশন নিউজিল্যান্ডের চেয়ে অনেক আলাদা।
“আমরা অনেকেই প্রথমবার বাংলাদেশে খেলছি। উইকেটটা ভিন্ন ধরনের, বুঝে নিতে সময় লাগবে। আমরা প্রচুর পানি খাচ্ছি, নিজেকে সতেজ রাখার চেষ্টা করছি।”
বাংলাদেশের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন খালেদ আহমেদ, নেন ৩ উইকেট। পাশাপাশি শরিফুল ইসলাম ও এবাদত হোসেন তুলে নেন ২টি করে উইকেট।
“তারা (বাংলাদেশ পেসাররা) সবাই আন্তর্জাতিক মানের বোলার। কিভাবে মোকাবিলা করতে হবে, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে তাদের বিপক্ষে খেলা সহজ নয়,” — যোগ করেন ফক্সক্রফট।
জবাব দিতে নেমে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং লাইনআপ ছিল যথেষ্ট গোছানো। ওপেনিংয়ে ইমন (২৪) ও নাইম (১৮) দ্রুত রান তুলে দলকে এগিয়ে নেন। পরে বিজয় (৩৮), মাহিদুল ইসলাম অঙ্কন (৪২*) এবং অধিনায়ক সোহান (২০*) দলের জয় নিশ্চিত করেন।
সিরিজে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ ‘এ’। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ মে। ফক্সক্রফট জানালেন, সিরিজে এখনো হাল ছাড়ছেন না তারা।
“আমাদের দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে, ভবিষ্যতের কথা ভেবেই তারা এখানে। আমরা ঘুরে দাঁড়াতে চাই, ম্যাচ ধরে ধরে লড়ব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী : বিশ্বকাপের ফাইনালে খেলবে যে ২ দল
- ব্রাজিল ম্যাচ জিতলেও পুড়লো কপাল, পেলো বড় দু:সংবাদ
- মোবাইলেব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- বিশ্বকাপ জয়ী দলের নাম ভবিষ্যবাণী করলো অপটা
- চরম দু:সংবাদ : বিশ্বকাপ চলাকালেই একটি দেশকে নিষিদ্ধ ঘোষণা করলো ফিফা
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, জানুন বিস্তারিত
- ব্রাজিলের নকআউট ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা, জানুন বিস্তারিত
- শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ৫৫ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- গোল দিলো জাপান, মোবাইলে ব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- স্কটল্যান্ডকে হারালে যে বিপদে পড়বে ব্রাজিল
- মোবাইলে আর্জেন্টিনা বনামজর্ডান ম্যাচটি: সরাসরি দেখুন এখানে (Live)
- কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, গবেষকের ভবিষ্যদ্বাণী
- আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সময়সূচি জেনেনিন